নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন-এর উদ্যোগে প্রতি বছরের মতো এবারও গাড়িমুক্ত আর্থ ডে উদযাপন করা হয়েছে। গত ২০ এপ্রিলের সফল সেই উদযাপন অনুষ্ঠানের সঙ্গে ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন ছাড়াও অনেক বেসরকারি সংস্থা, সংগঠন এবং গণমাধ্যম সক্রিয়ভাবে সহযোগিতা করেছে।
তাদের সেই সহযোগিতা ভুলে যায়নি নিউইয়র্ক সিটির ট্রান্সপোর্টেশন বিভাগ। গাড়িমুক্ত আর্থ ডে উদযাপনে যারা সহায়তা করেছে, যেসব গণমাধ্যম খবর প্রকাশ করে মানুষকে সচেতন করার চেষ্টা করেছে, তাদেরকে নিয়ে একটি সেলিব্রেশনের আয়োজন করা হয়।
গত ২৩ মে এই আয়োজন করা হয় নিউইয়র্ক সিটির ৫৫ ওয়াটার স্ট্রিটে। সেখানে উপস্থিত থেকে গাড়িমুক্ত আর্থ ডে উদযাপনে সহায়তা করা সকল সংস্থা, সংগঠন ও গণমাধ্যমের প্রতিনিধিদের অভিনন্দন জানান নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের কমিশনার ইয়াদানিস রদ্রিগেজ।
তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সফলভাবে গাড়িমুক্ত একটি দিন পালন করতে পারাটা একটা মাইলফলক। এভাবে সবাই মিলে চেষ্টা করলে পরিবেশের উন্নতিতে আরও বড় উদ্যোগ গ্রহণ করা সম্ভব। গাড়িমুক্ত আর্থ ডে উদযাপনে যারা সহায়তা করেছে, অনুষ্ঠানস্থনে তাদের তালিক সম্বলিত পোস্টার প্রদর্শন করা হয়।
সেই তালিকায় রয়েছে—সেভ দ্য পিপল, গ্লোবাল দাওয়াহ টেলিভিশন আইটিভি ইউএসএ, পিস সেন্টার অব ইউএসএ, মাদানি গজ গ্রুপ ইউএসএ, ইউএনএ ইউএসএ, সাদাকাহ ফাউন্ডেশন, ওয়ার্ল্ড হিউম্যানিটি সার্ভিস, আই অ্যাম এনওয়াইসি, উন্নয়ন ফোরাম, হিলসাইড মুসলিম কমিউনিটি সার্ভিস, চ্যানেল ৭৮৬, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন অব ইউএসএ এবং দাওয়াহ ইউএসএ।
পরিবেশ বাঁচাতে আগামীর যে কোনো উদ্যোগেও সংগঠনগুলো সক্রিয় থাকবে বলে প্রত্যাশা করেন নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের কমিশনার ইয়াদানিস রদ্রিগেজ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।
