Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

যুক্তরাষ্ট্রের সবচেয়ে দানশীল এলাকা কুইন্সের ফরেস্ট হিলস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৬, ১৮ ডিসেম্বর ২০২৩

যুক্তরাষ্ট্রের সবচেয়ে দানশীল এলাকা কুইন্সের ফরেস্ট হিলস

যুক্তরাষ্ট্রের সবচেয়ে দানশীল এলাকার মর্যাদা পেয়েছে নিউইয়র্কের কুইন্সের ফরেস্ট হিলস। এখানকার অধিবাসীরা মুক্ত হাতে দান করে থাকেন বলে এলাকাটি এই গৌরবের অধিকারী হয়েছে। কর-রেয়াতপ্রাপ্ত দাতব্য সংস্থাগুলোর ওপর নজরদারি করা প্রতিষ্ঠান চ্যারিটি নেভিগেটর এ তথ্য জানিয়েছে।

তারা ৫০ হাজার বা এর চেয়ে বেশি জনসংখ্যার নগরী বা এলাকার অধিবাসীদের ওপর ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত এই জরিপটি চালিয়েছে। চ্যারিটি নেভিগেটরের প্রধান কেভিন স্ক্যালি বলেন, ফরেস্ট হিলসকে শীর্ষে দেখাটা সত্যিই রোমাঞ্চকর।

ফরেস্ট হিলসের বাসিন্দারা মাথাপিছু ২৪.৫৬ ডলার করে দান করে, যা যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে আছে ক্যালিফোর্নিয়া স্যান রোমান, যারা দান করে ২২.৬২ ডলার করে।

নিউইয়র্কের আরেকটি এলাকাও শীর্ষ ২০-এর মধ্যে স্থান পেয়েছে। এটি হলো ইয়নকার্স। তারা গড়ে ৮.৯৫ ডলার দান করে ১৫তম স্থানে রয়েছে।

ফরেস্ট হিলসের অধিবাসীরা ৭৯০টি দানে মোট ৬১,৭৮২ ডলার ব্যয় করেছে। অর্থাৎ, গড় দান ছিল ৭৮ ডলার। ফরেস্ট হিলস হলো মধ্য-আয়ের স্বচ্ছল এলাকা। ফরেস্ট হিলস গার্ডেন নামে এখানে প্রাইভেট স্ট্রিটও আছে। 


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ