Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ইন্ডিয়া হোমের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১৮, ২০ ডিসেম্বর ২০২২

ইন্ডিয়া হোমের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

নিউইয়র্কের সাউথ এশিয়ান কমিউনিটির সিনিয়র সিটিজেনদের যত্নে বিশেষ অবস্থান তৈরি করতে সক্ষম ইন্ডিয়া হোম। প্রবীণদেরকে একটি উষ্ণ ও আনন্দময় জীবন উপহার দিতে নিয়মিত বিরতিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। 

সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করা হয়েছে। গত ১৬ ডিসেম্বরের এই চমৎকার আয়োজনে দেশি সিনিয়র সেন্টারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি জেষ্ঠ্য সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। 

এশিয়ান আমেরিকান ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল অংশ নেওয়ায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত ও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ইন্ডিয়া হোম কর্তৃপক্ষ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়েছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ