Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্ক সিটিতে আরও ৮ নেভিগেশন সেন্টার স্থাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:২০, ২০ ডিসেম্বর ২০২২

নিউইয়র্ক সিটিতে আরও ৮ নেভিগেশন সেন্টার স্থাপন

নিউইয়র্ক সিটিতে প্রতিদিন গড়ে ২০০-৪০০ রাজনৈতিক আশ্রয় প্রার্থী আশ্রয় নিচ্ছে। চলতি বছরে ত্রিশ হাজারেরও বেশি মানুষ যুক্তরাষ্ট্রের সীমান্তে প্রবেশ করেছে বলে জানান ইমিগ্র্যান্ট অ্যাফেয়ার্সের কমিশনার ম্যানুয়েল ক্যাস্ট্রো। 

ম্যানহাটানে ১২ ডিসেম্বর কমিউনিটি মিডিয়ার সাথে আলোচনায় এই তথ্য জানান তিনি। ক্যাস্ট্রো জানান, আশ্রয় প্রার্থীদের পূর্ণ সেবা প্রদানের জন্য গত বছরে ন্যাভিগেশন সেন্টার খোলা হয়েছে। 

এ বছরে আরও ৮টি ন্যাভিগেশন স্যাটেলাইট সেন্টার স্থাপন করা হয়েছে। ৮টি সম্প্রদায় ভিত্তিক সংস্থাকে এজন্য দায়িত্ব দেয়া হয়েছে। তারা এই স্যাটেলাইট সাইটগুলো পরিচালনা করবে। 

আলোচনা সভায় ইমিগ্র্যান্ট অ্যাফেয়ার্সের কমিশনার ম্যানুয়েল ক্যাস্ট্রো ছাড়াও আরো উপস্থিত ছিলেন চিফ পলিসি এডভাইজার লরেনা লুসেরো এবং লা কলমেনার নির্বাহী পরিচালক ইয়াসেনিয়া মাটা।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ