ব্রঙ্কসে এক পুলিশ অফিসারের ওপর হামলা চালিয়ে তার গাড়ির চাবি, মোবাইল ও মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত অবস্থায় ওই পুলিশ অফিসারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৩ আগস্ট ৮২৩ ওলমস্টেড অ্যাভিনিউর সামনে এই ঘটনা ঘটে।
এসময় ৪৮ বছর বয়সী ওই পুলিশ অফিসার জগিং করছিলেন। তিনি ১৮ বছর ধরে সেন্ট্রাল পার্ক প্রিসিন্টে কাজ করছিলেন। জানা গেছে, তিনজন সন্দেহভাজন গাড়ি থেকে নেমে ওই পুলিশ অফিসারের উপর হামলা চালায়। পরে তারা ছিনতাই করে পালিয়ে যায়।
হামলায় ওই পুলিশ অফিসারের মাথার খুলি ভেঙে যায় এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্যাট্রিক লিঞ্চ এক বিবৃতিতে এ ঘটনায় অভিযুক্তের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।
