নিউইয়র্কে পোলিও নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে সেন্ট্রাল ফর ডিজিস কন্ট্রোল তথা সিডিসি। চলতি মাসের শুরুর দিকে প্রথমে রকল্যান্ড কাউন্টিতে পোলিও রোগীর সন্ধান পাওয়ার কথা জানা যায়। এরপর পাশের অরেঞ্জ কাউন্টিতেও রোগটির জীবাণু ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি এমন যে, পানি ও সুয়ারেজ লাইনেও পোলিওর জীবাণু পাওয়ার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে ১৯৪০-এর দশকে বছরে গড়ে ৩৫ হাজার মানুষ পোলিওতে আক্রান্ত হতো।
১৯৫৫ সালে শিশুদের মধ্যে চার ডোজের টিকা দেওয়ার জোরদার কর্মসূচি শুরু হয়। ফলে ১৯৭৯ সালের দিকে যুক্তরাষ্ট্র থেকে রোগটি পুরোপুরি নির্মূল হয়ে যায়। তবে আবারও রোগটির ফিরে আসার পেছনে কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিশেষজ্ঞরা বলছেন, পোলিও ছড়ানোর পেছনে টিকা না নেওয়াই একমাত্র কারণ।
পোলিওর টিকা পরীক্ষিত এবং ৯৯ শতাংশ কার্যকর। ফলে শুধু টিকা দেওয়া নিশ্চিত করা গেলেই এই সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।
