নিউইয়র্কের বাংলাদেশি আমেরিকানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় শিক্ষাপ্রষ্ঠান দারুল উলুম নিউইয়র্ক। উন্নতমানের একাডেমিক শিক্ষাব্যবস্থার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতেও এগিয়ে রয়েছে প্রতিষ্ঠানটি। এবার তারা আয়োজন করেছে ফিল্ড ট্রিপ।
বছরের বিভিন্ন সময় নানা আয়োজনের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একবার করে ফিল্ড ট্রিপের আয়োজন করা হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। সেই ধারাবাহিকতায় চলতি বছরের ফিল্ড ট্রিপটি অনুষ্ঠিত হয়েছে ৩০ মে বৃহস্পতিবার।
জেফারসন বন্দরে আয়োজিত এই ফিল্ড ট্রিপে অংশ নেয় দারুল উলুম নিউইয়র্কের ৬৬ জন শিক্ষার্থী। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন শিক্ষক। আয়োজনের মূল আকর্ষণ ছিল মাছ ধরা। শিক্ষক-শিক্ষার্থী এবং জাহাজের ক্রু—সবাই মিলে মহা আনন্দে মাছ ধরে সেগুলো রান্না করা হয়েছে।
ফিল্ড ট্রিপটি পরিচালনার দায়িত্বে ছিলেন দারুল উলুম নিউইয়র্কের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট বরকতুল্লাহ।
তিনি বলেন, সমাজকে আদর্শ মানুষ উপহার দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে দারুল উলুম নিউইয়র্ক। শিক্ষার পাশাপাশি যাপিত জীবনের সকল কাজে একটি শিশু যেন আরও পরিণত হয়ে উঠতে পারে, সেই লক্ষ্যে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ফিল্ড ট্রিপের আয়োজন করা হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।
