Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ব্যাপক আয়োজনে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ডে প্যারেড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৯, ৩০ মে ২০২৪

ব্যাপক আয়োজনে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ডে প্যারেড

ব্যাপক আয়োজনে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ডে প্যারেড। ২৬ মে রোববার জ্যাকসন হাইটসে এই প্যারেড অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ও আমেরিকার পতাকা হাতে নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত ছিল প্যারেডটি। নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস প্যারেডের উদ্বোধন করেছেন।

নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অবস্থান জানান দিতে আগামী বছর ম্যানহাটনে বাংলাদেশ প্যারেড অনুষ্ঠিত হবে। এ নিয়ে বাংলাদেশিরা ঐক্যবদ্ধ থাকলে সিটির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে মেয়র আশ্বাস দিয়েছেন।

সিটি মেয়র এরিক অ্যাডামস রোববার জ্যাকসন হাইটসের ৬৯ স্ট্রিট ও ৩৭ অ্যাভিনিউ সংলগ্ন পার্কে মুহুর্মুহু  করতালির মধ্যে প্যারেডের আনুষ্ঠানিক ঘোষণা দেন। পরে তাকে নিয়েই প্রবাসী বাংলাদেশিরা ৩৭ অ্যাভিনিউ ধরে ৬৯ স্ট্রিট থেকে ৮১ স্ট্রিট পর্যন্ত প্রায় পৌনে ১ মাইলব্যাপী প্যারেডে অংশ নেন।

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ-এর উদ্যোগে প্যারেড অনুষ্ঠিত হয়।

আহ্বায়কের দায়িত্ব পালন করেন সাপ্তাহিক আজকাল পত্রিকার সম্পাদক ও গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ। অন্যান্য দায়িত্বে ছিলেন গিয়াস আহমেদ, অ্যাটর্নি মঈন চৌধুরী, আব্দুর রব, শাহ জে চৌধুরী, ফাহাদ সোলায়মান ও তরিকুল ইসলাম বাদল।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ