Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ডসের মিট অ্যান্ড গ্রিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩১, ২৫ মে ২০২৪

কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ডসের মিট অ্যান্ড গ্রিট

কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ডসকে কেন্দ্র করে একটি মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ মে এটি অনুষ্ঠিত হয়েছে ডেমোক্রেটিক নেতা, লেখক, মানবাধিকারকর্মী ও চিকিৎসা বিশেষজ্ঞ ড. দিলীপ নাথের বাড়িতে।

এতে ডোনাভান রিচার্ডসের বন্ধু, দিলীপ নাথের পরিবার ও আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিক কোনো উপলক্ষ না হলেও উপস্থিত সবার সঙ্গে কুশলাদি বিনিয়ম করেন এবং বক্তব্য রাখেন কুইন্স বরো প্রেসিডেন্ট। তিনি সবার সমর্থন কামনা করেন। অনুষ্ঠানে ড. দিলীপ নাথের লেখা বই হেলথকেয়ার ডোনাভান রিচার্ডসের হাতে তুলে দেন লেখক নিজে। আড্ডা, গল্পের পাশাপাশি চলে খাওয়া-দাওয়া।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ