নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ম্যাকডোনাল্ড অ্যাভিনিউতে প্রতি বছরের মত এবারো হতে যাচ্ছে বাংলাদেশিদের আয়োজনে পথমেলা। আগামী ১৫ জুন এ মেলা অনুষ্ঠিত হবে। অন্যান্য বার এ মেলা ব্রুকলিন পথমেলা নামে হলেও এবার থেকে এ মেলা হবে ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ নামে।
মেলায় প্রবাসী পত্রিকার সম্পাদক মোহাম্মদ উল্লাহকে সম্মাননা দেয়া হবে। ১ মে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান মেলা কমিটির আহবায়ক মামুন অর রশীদসহ চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন ইনকের নেতারা।
সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন সংগঠনের সাবেক সভাপতি রব চৌধুরী। আয়োজকরা বলেন, ‘আমরা বরাবরই এ মেলা ভিন্ন তারিখে আয়োজন করে থাকি। এবারো তার ব্যতিক্রম হবে না। আমাদের আয়োজন আপনাদের মাধ্যমে পুরো পৃথিবীর মানুষ জানতে পারে। আমাদের কাজকর্ম সমাদৃত হয়। মেলায় এবার কিছু নতুনত্ব থাকবে।’
আয়োজকরা আরো বলেন, ‘গেল বছর আমাদের মেলায় একটা রিকশা ছিল। এটা আমাদের দেশের ঐতিহ্য। এর মাধ্যমে বহু বাচ্চা রিকশা সম্পর্কে জানতে পেরেছে। এবারও থাকবে চমক।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।
