নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আয়োজন করা হয়। গত ৮ নভেম্বর সকাল দশটায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে তাদের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে এই সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।
আটলান্টিক সিটির ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় কনস্যুলেট সেবা প্রদান করা হয়।
নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সেলর মিসেস ইসরাত জাহান, প্রথম সচিব প্রসূন কুমার চক্রবর্তী, পারসোনাল অফিসার মোঃ আবদুল আউয়াল, প্রশাসনিক কর্মকর্তা রুমন চন্দ্র দেবনাথ, প্রশাসনিক কর্মকর্তা মোশাররফ হোসাইন, অফিস স্টাফ শফিকুল ইসলাম এই সেবা প্রদান করেন।
ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আওতায় সাড়ে তিনশতাধিক প্রবাসী বাংলাদেশি সহজেই মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহণ ও পাসপোর্ট নবায়নসহ বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পান। এ ছাড়া যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী বাংলাদেশিরা তাঁদের পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড সিলসহ অন্যান্য সেবা নেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।
