ব্রঙ্কসে সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটির সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৬ নভেম্বর সন্ধ্যায় ব্রঙ্কসের স্ট্রালিং বাংলাবাজার গোল্ডেন প্যালেস মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনের মধ্যে ছিল শুভেচ্ছা বক্তব্য, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ।
সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাজী রবিউজ্জামানের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান লেইছ চৌধুরী, ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত, সাংবাদিক শেখ শফিকুর রহমান, খলিল বিরিয়ানীর কর্নধার শেফ খলিলুর রহমান, কমিউনিটি নেতা শামীম আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে সিনিয়র সিনিজেনদের মধ্যে কবিতা, গান পরিবেশন করেন কবি আবু তাহের চৌধুরী, কবি সুধাংশু কুমার মন্ডল, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন, লিয়াকত আলী। আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশাহ, কয়েছ উজ্জামান, অধ্যক্ষ সানাউল্লাহ মিয়া, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সহসভাপতি লোকমান হোসেন লুকু এবং গোল্ডেন প্যালেসের কর্নধার বিলাল ইসলাম।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নিউইয়র্কের জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণা তীথি ও অর্নব। সবশেষে উপস্থিত সবার জন্য ছিল নৈশভোজ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।
