সম্মানসূচক পিএইচডি ডিগ্রি অর্জন করলেন আমেরিকা প্রবাসী ইসিলামিক স্কলার মুফতি লুৎফুর রহমান কাসেমী। গত ২০ সেপ্টেম্বর তিনি এই ডিগ্রি লাভ করেন। ঠিক তিন বছর আগে ২০২০ সালের ২০ সেপ্টেম্বর শুরু করেছিলেন পিএইচডি যাত্রা। সফলতার সঙ্গে ডিগ্রি শেষ করতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করেন তিনি।
দুটি মেজর নিয়ে পিএইচডি করেছেন লুৎফুর রহমান কাসেমী। প্রথম মেজর হলো ইসলামিক স্টাডিজ। দ্বিতীয়টি হলো হাদিস। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেটে অবস্থিত ইন্টারফেইথ থিওলোজিক্যাল সেমিনারি নামের একটি আন্তর্জাতিক সংস্থা থেকে এই ডিগ্রি অর্জন করেছেন তিনি।

এই পিএইচডি করতে গিয়ে দুটি বিষয়ে থিসিস লিখেছেন তিনি। একটি হলো ‘বায়োগ্রাফি অব সিক্স ইমামস অব হাদিস’। অন্যটি ‘দ্য বায়োগ্রাফি অব ফোর ইমাম অব মাজহাব’। এই দুই বিষয়ই বই আকারে প্রকাশিত হয়েছে বাংলাদেশ থেকে। অনলাইনে বই দুটির ই-বুক ভার্সনও পাওয়া যায়।
ছাত্রজীবনের প্রত্যেকটি স্তরেই মেধার স্বাক্ষর রেখেছেন মুফতি লুৎফুর রহমান কাসেমী। তিনি প্রথম এমএ করেন ঢাকার জামিয়া রাহমানিয়া থেকে। এরপর দ্বিতীয় এমএ সম্পন্ন করেছেন ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে। এরপর হাদিস নিয়ে বিশেষ ডিগ্রি নিয়েছেন। এছাড়া ইফতা বিভাগের ডিগ্রি নিয়েছেন পাকিস্তান থেকে।
চ্যানেল-৭৮৬ এর সঙ্গে আলাপকালে মুফতি লুৎফুর রহমান কাসেমী জানান, পিএইচডি ডিগ্রি অর্জনের এই তিন বছর তাকে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়েছে। অবশেষে তিনি সফল হয়েছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। পরিবারের পক্ষ থেকে যে অসামান্য সমর্থন পেয়েছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, মুফতী ক্বাসিমীর পিএইচডি পাওয়া সংস্থা ইনিস্টিটিউশন ইন্টারফেইথ থিওলজিকাল সেমিনারি গত ২৫ বছর যাবত আমেরিকার ৫০টি স্টেটসহ যুক্তরাজ্য ও কানাডায় বিভিন্ন রিলিজিয়াস ডিপ্লোমা ও পিএইচডি ডিগ্রী ফেডারেল সরকারের আওতায় লিগ্যালভাবে দিয়ে আসছে।
চ্যানেল৭৮৬ এর নিউজ রুমে যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায়[email protected] । আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নম্বরে।
