সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার আশু রোগমুক্তি কামনায় নিউইয়র্ক বিএনপির উদ্যোগে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জ্যামাইকার খলিল বিরিয়ানী মিলনায়তনে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে নিউইয়র্ক বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মী ছাড়াও যুক্তরাষ্ট্র বিএনপির কয়েকজন ঊর্ধতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ হুমায়ুন কবির।
তিনি বলেন, একটা দেশের তিন তিনবারের একজন প্রধানমন্ত্রীকে এভাবে আটকে রাখাটা অমানবিক। তাছাড়া খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তার জীবন হুমকির মুখে রয়েছে। এমন অবস্থায়ও বারবার আবেদন করে তাকে বিদেশে চিকিৎসা করানোর অনুমতি মেলেনি।
‘বাংলাদেশের বর্তমান সরকারের কাছে আমরা আবারও আবেদন জানাই, যেন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ দেওয়া হয়। একইসাথে দেশবাসী এবং বর্হিবিশ্বে ছড়িয়ে থাকা সব বাংলাদেশি নাগরিকদের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।’
চ্যানেল৭৮৬ এর নিউজ রুমে যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায়[email protected] । আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নম্বরে।
