নিউইয়র্কে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ-এর ফ্যামিলি নাইট। ২০ আগস্ট কুইন্সে উডসাইডের গুলশান ট্যারেসে অনুষ্ঠিত এই আয়োজনে সম্মাননা প্রদানসহ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
সংগঠনটির সদস্যরা স্বপরিবারে অংশ নেয় এই মিলনমেলায়। আয়োজক সংগঠনের সভাপতি এডভোকেট মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট সাইয়েদ মঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রীম কোর্টের মাননীয় বিচারপতি গ্যারী মিরেট।
বক্তব্য রাখেন সংগঠনের উপদেস্টা এটর্নী মঈন চৌধুরী, এডভোকেট কাজী শামসুদ্দোহা, এডভোকেট এম মতিউর রহমান, সাবেক সভাপতি এডভোকেট মুজিবুর রহমান, এডভোকেট আব্দুল ওয়াহিদ, এড. নিলুফার ইয়াসমীন, আবুল কালাম আজাদ, ব্যারিস্টার মিজানুর আর চৌধুরী ও আহবায়ক এড. সাইদুর রহমান।
অনুষ্ঠানে প্রবাসবন্ধু উপাধিতে ভূষিত হওয়ায় এটর্নী মঈন চৌধুরীকে সম্মাননা সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল র্যাফেল ড্র। এতে স্বর্ণের চেইনসহ ১৩টি আকর্ষণীয় পুরস্কার ছিল। সবশেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।
