Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

দিনাজপুর জেলা সমিতি ইউএসএ-এর বনভোজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৯, ৯ আগস্ট ২০২৩

দিনাজপুর জেলা সমিতি ইউএসএ-এর বনভোজন

নিউইয়র্কে দিনাজপুর জেলা সমিতি ইউএসএ-এর জমজমাট বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত ৬ আগস্ট স্লিপি হ্যালোর কিংসল্যান্ড পয়েন্ট পার্কে দিনাজপুর প্রবাসীদের ঢল নামে। সমিতির সাধারন সম্পাদক অ্যাড. আব্দুর রশিদের সঞ্চালনায় বনভোজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুইন্স সোশাল এডাল্ট ডে কেয়ার সেন্টারের সিইও ইঞ্জিনিয়ার মাহফুজুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন একই প্রতিষ্ঠানের গ্রান্ড অ্যাম্বাসেডর ও বাংলাদেশের চলচ্চিত্রের শক্তিমান খলনায়ক আহমেদ শরীফ।

বনভোজনে ছিল আকর্ষনীয় র‌্যাফেল ড্র। প্রথম পুরস্কার হিসেবে ছিলো নিউইয়র্ক-ঢাকা নিউইয়র্ক বিমান টিকেট, দুটি বড় সাইজ টেলিভিশনসহ ১৫টি পুরস্কার। শিশু, নারী ও পুরুষের আলাদা আলাদা খেলা শেষে ডা. নারগিস রহমানের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে সঙ্গীত পরিবেশন করেন কন্ঠশিল্পী সোমা রহমান, আফজাল হোসেন, কৌশলী ইমা, ডা. নার্গিস রহমান, ডা. শাহনাজ আলম লিপি, মোহর খান, গোলাম মোস্তাফা, মামনুল রশিদ, রোজি ও তাসকিন হকসহ আরো অনেকে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

 

সংবাদটি শেয়ার করুনঃ