চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তথা এলামনাইদের মিলনমেলার মধ্য দিয়ে চবি এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ-এর বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত ৯ জুলাই নিউইয়র্কের নয়নাভিরাম হেমস্টেড লেক স্টেট পার্কে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে চবির বিপুল সংখ্যক এলামনাইসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা সপরিবারে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সাবেক চেয়ারম্যান, প্রভোস্ট ও ডিন এবং সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. আব্দুল করিম।
বিশেষ অতিথি ছিলেন ব্রিগেডিয়ার (অব) তোফায়েল আহমেদ এবং আমন্ত্রিত অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা এটর্নী এম আজিজ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুবুর রহমান, বাংলাদেশ সোসাইটির সাবেক নির্বাচন কমিশনার হেলাল উদ্দিন, বাংলাদেশী এডভোকেসী গ্রুপ (বাগ)-এর সভাপতি জয়ানাল আবেদীন ও সাধারণ সম্পাদক শাহানা মাসুম, সন্দ্বীপ সোসাইটি ইউএসএ’র সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, প্রবাসী বরিশাল বিভাগী কল্যাণ সমিতি ইউএসএ’র সাধারণ সম্পাদক রুহুল আমীন নাসির, ছাগলনাইয়া সমিতি, ইউএসএ’র সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ ও মাস্টার ইদ্রিস আলম।
বনভোজনে অন্যান্য কর্মকান্ডের মধ্যে ছিলো শিশু-কিশোর-কিশোরীদের দৌড় প্রতিযোগিতা, পুরুষদের হাড়ি ভাঙ্গা এবং মহিলাদের মিউজিক্যাল পিলো প্রতিযোগিতা।
উল্লেখ্য, বনভোজনটি আয়োজনে বিশেষ সহযোগিতায় ছিলেন খলিল বিরিয়ানী হাউজের স্বত্তাধিকারী বিশিষ্ট শেফ মো. খলিলুর রহমান, আমেরিকান লজেস্টিক এন্ড শিপিং কোম্পানীর সিও কাজী মোবাসছের হাসিমী ও এটর্নী মঈন চৌধুরী।
