যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন আইন নিয়ে কাজ করা সুপরিচিত প্রতিষ্ঠান এটর্নি রাজু মহাজন অ্যান্ড এসোসিয়েটস। ক্লায়েন্টের সমস্যা সমাধানে কাজ করার পাশাপাশি এ ব্যাপারে জনসচেতনা বাড়াতে অনলাইনে বিভিন্ন আলোচনার আয়োজন করে থাকে প্রতিষ্ঠানটি।
সেই ধারাবাহিকতায় আগামী ২৮ আগস্ট ইউএস ইমিগ্রিশন লিটিগেশন নিয়ে বিশেষ টকশো অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টায় অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার হবে এটর্নি রাজু মহাজন অ্যান্ড এসোসিয়েটস-এর ফেসবুক পেইজ থেকে।
অতিথি হিসেবে আলোচনার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন বিশিষ্ট ইমিগ্রেশন এটর্নি অ্যান্ড এক্সপার্ট লিটিগেটর ব্রায়ান গ্রিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন এটর্নি রাজু ল’ এর ম্যানেজিং এটর্নি রাজু মহাজন। এক বার্তায় বিশেষ এই টকশো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।
