Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ঢাকায় ওসমান আলী (রহ.) স্মরণে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৯, ২৩ জুন ২০২৩

ঢাকায় ওসমান আলী (রহ.) স্মরণে দোয়া মাহফিল

দেশের বিভিন্ন অঞ্চলের মতো রাজধানী ঢাকায়ও শাহ সূফি ওসমান আলী (রহ.)-এর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকার ঐতিহ্যবাহী রহিম মেটাল মসজিদ ও মাদরাসা মিলনায়তনে এই আয়োজন সম্পন্ন হয়। 

দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদটির খতিব মাওলানা মাহমুদুল হাসান মমতাজী। মাহফিলে ৬ শতাধিক শিক্ষার্থী-শিক্ষক অংশ নিয়েছেন। 

প্রসঙ্গত, আলহাজ ওসমান আলী ছিলেন একাধারে শিক্ষাবিদ, সমাজসেবক, সুফি-সাধক ও আধ্মাতিক ব্যাক্তিত্ব। তিনি সরকারি উচ্চপদে চাকরী করেও ইসলামের রীতিনীতি পূর্নাঙ্গভাবে পালন করেছেন। জীবনে তিনি ১৩টি মসজিদ ও ৫টি মাদ্রাসা প্রতিষ্ঠাসহ অসংখ্য প্রতিষ্ঠানে নানাভাবে সাহায্য সহযোগীতা করেছেন।

ওসমান আলী ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ পাস করেন। পড়াশোনার পাশাপাশি প্রায় দেড় বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপার ডিভিশন ক্লার্ক পদে চাকরিও করেছেন। এমএ পাস করার সাথে সাথেই সাব-রেজিস্ট্রার পদে নিয়োগ পান সিলেটের বিয়ানীবাজারে। ১৯৫৫ থেকে ১৯৮০ সাল পর্যন্ত তিনি বিভিন্ন স্থানে সাবরেজিস্ট্রার পদে চাকরি করেন। ১৯৮১-৮৭ সাল পর্যন্ত জেলা রেজিস্ট্রার পদে চাকরি করে অবসর গ্রহণ করেন।

সূফী ওসমান আলী (রহ.) শিক্ষকতা, সাব-রেজিস্ট্রার, জেলা রেজিস্ট্রার পদে চাকরি করলেও তার জীবন ছিল সামগ্রিক মূল্যায়নে উজ্জ্বল-অত্যুজ্জ্বল। ৩২ বছর সাব-রেজিস্ট্রার ও জেলা-রেজিস্ট্রার হিসেবে চাকরি করলেও তিনি কোনোদিন এক পয়সা ঘুষ গ্রহণ করেননি। নিষ্ঠা, সততা ও একাগ্রতার কারণে অফিসের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে সর্বনিম্ন পদস্থ কর্মচারী পর্যন্ত সবাই তাকে যথাযথ সম্মান, মূল্যায়ন ও শ্রদ্ধা করত।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ