ভাষাসৈনিক শাহ সুফি ওসমান আলীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনার নাগড়ায় অবস্থিত আল মদীনা মহিলা কমপ্লেক্স-এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন মঙ্গলবার বেলা ১১টায় এই মিলাদ মাহফিল, আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ৪ শতাধিক শিক্ষার্থী কোরআন খতম ও দোয়া-মোনাজাতে অংশ নেন। বিশিষ্ট ব্যক্তি ও আলোচকদের মধ্যে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস আল্লামা সিরাজুল ইসলাম, হাফেজ মাওলানা দিলওয়ার হোসাইন, মাওলানা শরীফুদ্দীন তালুকদার, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা আবু সায়েম খানসহ আরও অনেকে।
পবিত্র মক্কা মুনাওয়ারা থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে দোয়া পরিচালনা করেন আল মদীনা কমপ্লেক্স-এর চেয়ারম্যান হাফেজ মাওলানা মো. আবদুল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত আলোচকরা শাহ সুফি ওসমান আলীর শিক্ষা, সমাজ উন্নয়নে অবদান, সামাজিক সংশ্লিষ্টতা, পারিবারিক ও পেশাগত জীবনসহ নানা দিক তুলে ধরেন। তারা বলেন, ওসমান আলী ছিলেন এমন এক ব্যক্তিত্ব, যিনি জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েও ছিলেন প্রচণ্ড ধর্মভীরু। মানুষের কল্যাণে তার কর্মকাণ্ড ইতিহাসে অমর হয়ে থাকবে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২০ জুন ইন্তেকাল করেছেন শাহ সুফি ওসমান আলী (রহ.)।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।
