Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

অভিবাসীর জন্য সাহায্য প্রার্থনায় ওয়াশিংটনে নিউইয়র্কের ফেথ লিডাররা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৯, ১৫ মার্চ ২০২৪

অভিবাসীর জন্য সাহায্য প্রার্থনায় ওয়াশিংটনে নিউইয়র্কের ফেথ লিডাররা

অভিবাসীদের অতিরিক্ত চাপে চরম সংকটে রয়েছে নিউইয়র্ক সিটি। প্রশাসন চাইলেও এসব আশ্রয়প্রার্থীদের পরিপূর্ণ নাগরিক সুবিধা দিতে পারছে না। কারণ এ ব্যাপারে এগিয়ে আসছে না ফেডারেল সরকার। এ অবস্থায় অভিবাসীদেরকে সাহায্যের অনুরোধ করতে এবং এই সংকট নিরসনে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাতে ওয়াশিংটনে গেছেন নিউইয়র্কের অর্ধশতাধিক ইন্টারফেইথ লিডার।

আন্তঃধর্মীয় এই নেতাদের দলটির নেতৃত্বে রয়েছেন ‘দ্য গড স্কোয়াড’ খ্যাত ধর্মযাজক অ্যাডওয়ার্ড রিচার্ড হিন্ডস। এই সফরে ফেইথ লিডারদের দলটি ওয়াশিংটনে বিভিন্ন স্তরের আইনপ্রণেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন।

তাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু দাবি-দাওয়া তুলে ধরা হয় এবং অভিবাসী সংকট নিরসনে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়। অ্যাডওয়ার্ড রিচার্ড হিন্ডস বলেন, নিউইয়র্কের অভিবাসী সংকট নিয়ে আমরা উদ্বিগ্ন। এই সংকট কমিউনিটিকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে।

তাই এ ব্যাপারে ফেডারেল সরকারকে নীরবতা ভাঙতে হবে এবং সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে। শুধু নিউইয়র্ক সিটিতে বর্তমানে নথিভুক্ত আশ্রয়প্রার্থী রয়েছেন ৬৫ হাজার।

তাদের বাসস্থানের জন্য দুই শতাধিক অস্থায়ী আশ্রয়কেন্দ্র এবং তাবুর ব্যবস্থা করা হয়েছে। তাদের অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করতে গিয়ে হিমশিম খাচ্ছে সিটি প্রশাসন। এ অবস্থায় বাইডেন প্রশাসনের কাছে বারবার আবেদন করেও কোনো সাহায্য পাননি নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। 


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ