নিউইয়র্ক সিটির কুইন্স কাউন্টি কমিটির সদস্য হিসেবে ব্যালটভুক্ত হয়েছেন গ্লোবাল পিস অ্যামব্যাসেডর আবু জাফর মাহমুদ।
নিউইয়র্ক স্টেট ডেমোক্রেটিক নির্বাচনকে সামনে রেখে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় গত ৩ মে আয়োজিত অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেটের অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা ঘোষণা দেন, আবু জাফর মাহমুদ নিউইয়র্ক স্টেটের কুইন্স ডেমোক্রেটিক কাউন্টি কমিটির সদস্য পদে নির্বাচন কমিশনে ব্যালটভুক্ত হয়েছেন।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি রাজনীতিকের নেতৃত্বে যাত্রা শুরু করেছে নয়া ডেমোক্রেটিক রাজনৈতিক সংগঠন পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেস। অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেটের অ্যাসেম্বলিওমেন জেসিকা গঞ্জালেস উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আবু জাফর মাহমুদ বলেন, ‘আজ করপোরেট ওয়ার্ল্ড জনগণের শক্তি ও ক্ষমতাকে খর্ব করে চলেছে। তারা অর্থ ও শক্তিতে এখন সংঘবদ্ধ। সে বিবেচনায় আমরা জনগণ একতাবদ্ধ নই। সব স্তরের জনগণকে একতাবদ্ধ করতেই পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেসের যাত্রা শুরু।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।
